হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস পালিত: ৪ শহীদ পরিবারকে সম্মাননা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। এ বছরের প্রতিপাদ্য ছিল: ‘স্মৃতি, সংগ্রাম ও রাষ্টচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়’।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা প্রদান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সঞ্চালনায় ছিলেন ছাত্রী হলের প্রভোস্ট ড. মৌশুমী আক্তার ও শিক্ষার্থী এ্যানি।

আলোচনা সভায় মেলান্দহ উপজেলার গণঅভ্যুত্থানে শহীদ চার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. নূর হোসেন চৌধুরী, আয়োজক কমিটির সদস্যসচিব ড. মো. শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. সাদীকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

উপাচার্য ড. রোকনুজ্জামান বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি রাষ্ট্রের সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের চিন্তাশীলতার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যীনাত মিয়া আজিজুল, মো. মোরসালিন, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী, শাহরুখ ইসলাম প্রমুখ।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ