হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে মশার প্রজননস্থল খুঁজবেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘ডেঙ্গু ফ্রি ডিইউ ফটো হান্ট’ নামে একটি কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি সিভিক ইনিশিয়েটিভের আয়োজনে আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকেরা জানান, ‘Find. Click. Report.’ প্রতিপাদ্যে পরিচালিত এ উদ্যোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ছবি ও তথ্যের মাধ্যমে সেগুলো তুলে ধরতে পারবেন। আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন জমে থাকা পানি, ফুলের টবের পাত্র, পরিত্যক্ত সামগ্রী বা অন্যান্য পানিবদ্ধ স্থানগুলো এ কার্যক্রমের আওতায় গুরুত্ব পাবে।

কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানের ছবি তুলতে হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট স্থানের অবস্থান, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ এবং স্থানটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখার বিষয়ে নিজস্ব পরামর্শ যুক্ত করতে হবে। পরে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিটি নিজেদের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করতে হবে।

নির্ধারিত হ্যাশট্যাগগুলো হলো- #FindClickReport, #DengueFreeDUCampus এবং #DhakaUniversityCivicInitiative।

আয়োজকদের ভাষ্যমতে, এটি শুধু একটি ফটো প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত একটি ‘ক্রাউডসোর্সড ক্যাম্পাস রিপোর্টিং ইনিশিয়েটিভ’। এর মাধ্যমে ক্যাম্পাসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করা এবং সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।

প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করা হবে অংশগ্রহণকারীদের পোস্টে প্রাপ্ত লাইক, কমেন্ট ও শেয়ারের সম্মিলিত সংখ্যার ভিত্তিতে। তবে শুধু অনলাইন সম্পৃক্ততাই নয়, ছবির প্রাসঙ্গিকতা, সমস্যার গুরুত্ব, অবস্থান শনাক্তকরণের নির্ভুলতা এবং স্থায়ী সমাধানসংক্রান্ত মতামতও মূল্যায়নের আওতায় থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের বই ও গাছের চারা দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে ‘ইউনিভার্সিটি হি‌রো সা‌র্টি‌ফি‌কেট’।

উদ্যো‌গের বিষ‌য়ে ছাত্রদল‌নেতা ত‌রিকুল ইসলাম তা‌রিক ব‌লেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ছবি বা একটি তথ্য অনেক সময় সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তি‌নি ব‌লেন, ক্যাম্পাসের প্রতি দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা এবং নাগরিক অংশগ্রহণের সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু