হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসু থেকে সিনেট প্রতিনিধি হলেন যারা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তৃতীয় কার্যনির্বাহী সভায় সিনেটে জাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া জাকসুর তৃতীয় কার্যকরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১৯ এর ‘কে’ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধারা অনুযায়ী নির্বাচিত জাকসু প্রতিনিধিরা যেকোন পাঁচজনকে সিনেট সদস্য হিসাবে মনোনীত করতে পারেন।

নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক মো: সাফায়েত মীর।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান, রেজিস্ট্রার মো: আব্দুর রব এবং জাকসুর অন্যান্য প্রতিনিধিরা।

দিনাজপুরে এলএসটিডির প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

বিএনপি নায়ক হতে পারতো কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

বিএসএফের গুলিতে আহত কৃষক চমেক হাসপাতাল থেকে উধাও

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে