হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

প্রতিনিধি, কুবি

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বাসটি ছিল ‘কুমিল্লা-স-১১-০০২৫’ নম্বরের। বাসে থাকা এক শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

ওই শিক্ষার্থী আরও জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থান করছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এ ঘটনা ঘটানো হয়েছে।

হঠাৎ বাসের সামনে আগুনসহ টায়ার নিক্ষেপ করতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, দুই থেকে তিনজন কিশোর আগুনসহ টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আর একটু হলে আমরা মারা যেতাম। যখন আগুন লাগছিল, পুরো বাসে ধোঁয়া উঠছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা যখন আসি, তখন একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান

বেরোবিতে হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর ছাত্রদল নেতার

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা