হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

প্রতিনিধি, হাবিপ্রবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলেরশিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা টিএসসির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরবর্তীতে নুর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-দিনজপুর মহাসড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষ আপাতত থামানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে।

জেডএম

তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোক

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার দিল চাকসু

মিমিক্রি ভিডিও নিয়ে চাকসু ভিপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদলের

অপ্রতিম হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবিতে কুবিতে আবারো মানববন্ধন

ঢাবিতে গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী গুরুতর আহত, চালক শিক্ষকপুত্র আটক

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা