হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রতিনিধি, পবিপ্রবি

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয়েছে “অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস”। এ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম এবং ওসেনোগ্রাফি অনুষদের ডিন এ. বি. এম. সাইফুল আলম। এছাড়া এএনএসভিএম অনুষদের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার বাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুস সাত্তার বেগকে আহ্বায়ক এবং ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিবকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন ডা. মো. গোলাম মোর্শেদ ও ডা. মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ডা. মো. অলক সরকার, ডা. মো. কামরুল হাসান সৈকত, ডা. মো. তাজাম্মুল হক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মো. রাকিবুর রহমান রনি, ডা. মো. রবিউল ইসলাম, ডা. মো. সাকিব রেজওয়ান এবং ডা. মো. হামায়ুন কবির।

নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিব বলেন, “বহু প্রতীক্ষিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের পেশাগত ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সফল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এগিয়ে আসার আহ্বান জানাই।”

আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার বলেন, “সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলাফলই আজকের এই অ্যাসোসিয়েশন। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকল সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ও সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। নবগঠিত কমিটির সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “বরিশাল ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে স্থবির ছিল। ইতোমধ্যে একটি ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণের বাজেট ডিপিপিতে অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের যেকোনো ইতিবাচক উদ্যোগে প্রশাসন পাশে থাকবে।”

র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা

পাঁচ বছর পর কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল

শিক্ষামন্ত্রীর আগমনে জাবিতে প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের অভিনব প্রতিবাদ

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি