হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের নিন্দা জানাল ছাত্রদল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি দাবি করেছে, বিশ্ববিদ্যালয় দিবসের একটি অনুষ্ঠানে দেওয়া ফুয়াদের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ইতিহাস এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর ও ঘৃণাপূর্ণ। তারা ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজিত একটি আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য দেন।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।

ছাত্রদল দাবি করে, ফুয়াদের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ দেখা গেলেও পাঁচ দিন পার হলেও ডাকসুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে নিয়ে ধারাবাহিকভাবে ‘মিথ্যাচার’ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনায় ডাকসুর নীরবতা তাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ছাত্রদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই এমন একজন বক্তাকে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এসআর

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি