হোম > শিক্ষা > ক্যাম্পাস

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনা তদন্তে কমিটি

আতিকুর রহমান নগরী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি'র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া-কে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যদের আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের ২য় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হন।

তাদের মধ্যে ৮ জন কে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত ৩ জন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসি'র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা