হোম > শিক্ষা > ক্যাম্পাস

পদত্যাগের ঘোষণা দিলেন জাকসুর সাংস্কৃতিক সম্পাদক

প্রতিনিধি, জাবি

জিসান আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লিখেছেন, আমি শেখ জিসান আহমেদ, জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।

পোস্টে তিনি আরো লেখেন, আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।

তবে পদত্যাগের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি জিসান আহমেদ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ জিসান আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগপত্র প্রশাসনের কাছে জমা দেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে।

জেডএম

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ