ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ঢাকা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহদীউজ্জামান মাহমুদকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু জারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইব্রাহীম আলী জীবন, ইয়ামিন গালিব। যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন রত্ন, সুমন ফকির। সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আফজাল নিশাত। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক আঃ মান্নান, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক খন্দকার আফরাদুজ্জামান। দপ্তর সম্পাদক মো: মিজান, সহ-দপ্তর সম্পাদক হাসিবুল হাসান হালিম। মিডিয়া সম্পাদক তানভীর হাসান আলিফ, সহ-মিডিয়া সম্পাদক হাসিবুর রহমান হোসাইন। অর্থ সম্পাদক আল মুমিন লুইস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ হোসেন। প্রচার সম্পাদক ফারহান সাকিব, সহ-প্রচার সম্পাদক মোঃ মেরাজ আলী।
কার্যনির্বাহী সদস্য- হাসিব হোসাইন, শামীম নেওয়াজ, মোঃ আশরাফুজ্জামান, শাহরিয়ার নিশাত, মোঃ মুশফিক রহমান, মোঃ তারেক।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।