হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপদ আবাসন নিশ্চিতের আহ্বান ঢাবি সাদা দলের

ঢাবির জরাজীর্ণ হল নিয়ে উদ্বেগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে গতকালের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে তারা বলেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার ভঙ্গুরতা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতাকেই আবারও স্পষ্ট করে দিয়েছে। ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসার ব্যবস্থা করতে এবং চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহনের আহ্বান জানান তারা।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, অধিকাংশ হল অত্যন্ত পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে থাকে। তাই ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ সব আবাসিক হল ভেঙে আধুনিক, ভূমিকম্প-সহনশীল নতুন ভবন নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণার দাবি জানায় সংগঠনটি।

নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই অস্থায়ী নিরাপদ আবাসনের ব্যবস্থা করার কথাও জানায় তারা।

বিবৃতিতে আরো বলা হয়, ভূমিকম্পের পর শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় বিক্ষোভ করেছে, যা তাদের ন্যায্য উদ্বেগের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভ প্রশমনে এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায় সাদা দল।

সংগঠনটির জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব; এ দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান