হোম > শিক্ষা > ক্যাম্পাস

চুয়েটের পুকুরে ডুবে আবারো দুই শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

সিএসই বিভাগের ছাত্র অর্ণব চন্দ, ইইই) বিভাগের ছাত্র শান্ত দেব।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে আবারো দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র শান্ত দেব (২৩)। দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং সিলেটের বাসিন্দা।

চুয়েটের শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অর্ণব ও শান্ত পুকুরে গোসল করতে নামেন। পরে তারা পুকুরের দুই প্রান্ত থেকে সাঁতরে অপর প্রান্তে পৌঁছানোর প্রতিযোগিতায় অংশ নেন। মাঝপথে দুজনই ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে তারা একে অপরকে ধরে ফেললে দুজনই পানিতে তলিয়ে যান।

এ সময় অন্য শিক্ষার্থীরা দ্রুত পুকুরে নেমে অর্ণব চন্দকে উদ্ধার করতে পারলেও শান্তকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন। এরপর দুজনকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পুকুরটিতে সংস্কারকাজের কিছু সরঞ্জাম—গাছ ও বাঁশ—রয়ে গেছে। সেগুলো সরানো হয়নি। এছাড়া দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতেও প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা হাসপাতালে আছি। দুজনই মারা গেছেন। বিস্তারিত পরে জানাচ্ছি।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়।

জেডএম

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন লুৎফর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু

নতুন ভিসি ঠেকাতে পাহারায় চুয়েট শিক্ষার্থীরা, দেয়ালজুড়ে গ্রাফিতি

জাবির নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে বাদ, সরকারকে লাল কার্ড দেখাল ঢাবি ছাত্রশক্তি

বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা