হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঢাকা কলেজের ১৯টি বিভাগে একযোগে এ অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় প্রতিটি বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল, ফাইল, কলম ও ক্লাস রুটিনসহ বিভিন্ন উপহার-সামগ্রী প্রদান করা হয়।

উক্ত অরিয়েন্টেশন ক্লাসে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, তোমরা উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজে ভর্তি হয়েছ। এই প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। উপমহাদেশের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে তোমাদের স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, তোমরা এই ঐতিহ্যের ধারক। তোমরা নিজেদের এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে নতুন ঐতিহ্য সৃষ্টি করবে-এটাই আমাদের প্রত্যাশা। তোমরা যে শিক্ষকমণ্ডলী পেয়েছ, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে গবেষণা ও জ্ঞানচর্চায় অত্যন্ত যোগ্য ও প্রতিষ্ঠিত।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ঢাকা কলেজের রয়েছে নিজস্ব বিভাগ, শ্রেণিকক্ষ, শিক্ষক, বিশাল ক্যাম্পাস এবং সমৃদ্ধ লাইব্রেরি। তাই এই প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। আমি আশা করব, তোমরা শুধু ঢাকা কলেজকে নিয়ে গর্ব করবে না,এখান থেকে এমন জ্ঞান ও শিক্ষা অর্জন করবে, যা দিয়ে নিজেদের জীবন গড়তে পারবে এবং বাবা-মা ও ভাই-বোনের জন্যও কিছু করতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, তোমরা যে আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছ, আমাদের কলেজ থেকে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তোমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারো-সেই আশাবাদ ব্যক্ত করছি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, নির্ধারিত কারিকুলাম অনুযায়ী তোমরা যেন পড়াশোনা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, ভালো ফলাফল অর্জন করতে পারো এবং ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে নিজেকে উপযোগী করে তুলতে পারো-সেই প্রত্যাশা করছি। তোমাদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করছি।

উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন