হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি: ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি, চবি

আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এদেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে কেউ চেয়ার ছাড়তে চায় না।

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভাটির আয়োজন করে চবির আরবি বিভাগ।

ড. খালিদ হোসেন বলেন, আমি আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখ বোধ নেই। যতদিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।

১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। আজ প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি