হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমি এখন বামজোটের ভিপি প্রার্থী

ডাকসু নির্বাচন

প্রতিনিধি, ঢাবি

শেখ তাসনিম আফরোজ ইমি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

সোমবার বিকালে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে।

তবে ইমিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভাইরাল হয়েছে তার একটি পুরোনো বিতর্কিত বক্তব্য। ২০১৯ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন।

সে সময় ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়, যদিও নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

এই পুরোনো মন্তব্য ফের ভাইরাল হওয়ার পর ইমি সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে লিখেছেন,
‘আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই—আমি নিরপরাধ মানুষ। ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

বামজোটের আংশিক প্যানেল ঘোষণা

সোমবার মনোনয়ন ফরম সংগ্রহের পর বাম গণতান্ত্রিক ছাত্র জোট আংশিক প্যানেল ঘোষণা করে। ঘোষিত প্যানেলে ভিপি পদে ইমির পাশাপাশি সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল,

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক মনোনয়ন নেন।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি