হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে ভিসির সঙ্গে মতবিনিময়, শিবির থাকায় বামপন্থীদের ওয়াকআউট

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উপাচার্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে তিন বামপন্থী সংগঠন। সংগঠনগুলো হলো- জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) এবং ছাত্র ইউনিয়ন (একাংশ)।

রোববার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা শুরু হয়। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বামপন্থী সংগঠনগুলোর একাংশের নেতারা বৈঠক বর্জন করেন।

ওয়াকআউট করা নেতাদের মধ্যে ছিলেন- ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহিন শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

সভা কক্ষ ত্যাগের পর ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার অধিকার রাখে না। অথচ তাদের বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে- এটি আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।”

এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলো হল পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালু রাখতে পারে- এজন্য সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। নাহলে ডাকসু অসম্পূর্ণ থেকে যাবে এবং কার্যকর করা সম্ভব হবে না। এ বিষয়ে সবার সহযোগিতা জরুরি।”

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি