হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, রাবি

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘন্টা পর রাত ৮টায় অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

সোমবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘন্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত