হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও, দ্রুত বিচার দাবি

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলে।

শিক্ষার্থীরা সকাল থেকেই ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হন এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

শিক্ষার্থী মাহবুবুর রহমান আকাশ অভিযোগ করেন, দুর্ঘটনার পর একটি প্রাইভেট কার রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মৌমিতা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান, তবে জানানো হয় ফুটেজ ডিলিট হয়ে গেছে।

তিনি বলেন, "আমরা নিশ্চিত হতে পারছি না এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করার দাবি জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।"

ঘেরাও স্থলে উপস্থিত খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল জানান, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, আগামী তিন দিনের মধ্যে পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার বিষয়ে আলোচনা হবে।

শিক্ষার্থীরা দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং নগরীতে কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার দাবিও উত্থাপন করেন।

সমাবেশ শেষে তারা খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের হাজির করার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুবির আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

বিএনপিপন্থি কোশাধ্যক্ষকে ‘ল্যাংটা সোলেমান’ বললেন কুবি ছাত্রদল নেতা

হেলমেট পরে ক্লাসে জবির দুই শিক্ষার্থী, নেপথ্যে কী

অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তির অর্থ উপহার দিলেন ছাত্রদল নেতা

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ

ভাড়া জটিলতা, লোকসান ও যান্ত্রিক ত্রুটিতে ৪ মাসেই বন্ধ রাবির ই-কার সেবা

জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

ক্যান্টিনে বসা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীকে মারধর

শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন