হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, বিবিএ অনুষদ প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের অনুপ্রেরণায় আমরা ক্যাম্পাসে একটি গুণগত, ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির চর্চা করতে চাই। তবে এই পথের অন্যতম বড় বাধা হলো ছাত্ররাজনীতিকে ব্যবহার করে কোনো মহলের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, জবাবদিহি, যুক্তি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। প্রতিহিংসা, দখলদারিত্ব ও সন্ত্রাসের পরিবর্তে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম