হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা জানা গেল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে নারী শিক্ষার্থীকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবক চার ঘণ্টা আগে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ জানা গেছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে পাঁচটায় ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনের শুরুতে প্রক্টর ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে ১৪ মে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেন।

সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ক্যাম্পাসে বিশ মাইল এলাকার গেট দিয়ে প্রবেশ করেন অভিযুক্ত ওই যুবক। এরপর তিনি ৭টা ১৮ মিনিটে ক্যাম্পাসের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় পৌঁছানো এবং সেখানে ৭টা ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন।

এরপর তিনি ৭টা ৩১ মিনিটে ক্যাম্পাসের পদ্মপুকুর এলাকার পাশে অন্ধকার জায়গার দিকে যান। এরপর সেখান থেকে ঘুরে এসে তিনি অন্তত পাঁচবার ঘটনাস্থলের পাশ দিয়ে যাতায়াত করেন। এরমধ্যে তিনি ১০টা ২০ মিনিটে ছাত্রী হল এলাকার রাস্তায়ও তাকে ঘুরতে দেখা যায়। এরপর তিনি পুনরায় ট্রান্সপোর্ট হয়ে ঘটনাস্থল অতিক্রম করে শহীদ সালাম বরকত হল এলাকায় যান। সেখান থেকে ফিরে আসার পথে ১১টা ১৩ মিনিটে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকা থেকে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যান।

১১টা ১৩ মিনিটে এ ঘটনার আগে এ ঘটনা স্থলেই আরেক নারী শিক্ষার্থীর পিছু নিয়েছিলেন তিনি। এদিকে সিসিটিভি বিশ্লেষণ করে ধর্ষণচেষ্টার ঘটনার আগের অভিযুক্তের অবস্থান সম্পর্কে অবগত হওয়া গেলেও পরবর্তীতে তার অবস্থানের ফুটেজ এখনো চিহ্নিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য ১৪ দফা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম গঠন, জরুরি অভিযোগ গ্রহণে হটলাইন চালু, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং বহিরাগতদের নিয়ন্ত্রিত প্রবেশ নিশ্চিত করা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক-কর্মকর্তা ও দোকান কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাসে থাকা ভ্রাম্যমাণ দোকান অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন, নতুন নিরাপত্তা প্রহরী নিয়োগ এবং আরও ১০০ জন আনসার সদস্য মোতায়েনের জন্য ইউজিসিতে আবেদন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রক্টর।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি সীমানা প্রাচীরের ভাঙা অংশ দ্রুত মেরামত এবং অননুমোদিত প্রবেশপথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রক্টর দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতারের জন্য সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করছে বলে জানান তিনি। দ্রুতই অভিযুক্ত গ্রেফতার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

বুয়েটের নতুন উপাচার্য ড. একরামুল হক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

অর্থনীতি শক্তিশালী করতে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না: মৎস্যমন্ত্রী

অস্থিরতা তৈরির নেতৃত্বে আওয়ামীপন্থি শিক্ষকেরা

ধর্ষণচেষ্টার ঘটনায় জাবিতে ক্ষোভের বিস্ফোরণ, প্রক্টরের পদত্যাগ দাবি

হামে শিশু মৃত্যুর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ