হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আ. কুদ্দুস স্মরণে দোয়া অনুষ্ঠান

আতিকুর রহমান নগরী

রংপুরের পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অসংখ্য আলেমদের ওস্তাদ মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদরাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা আবু সুফিয়ান সুজনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হাদী, মাদ্রাসা সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, লুৎফর রহমান, সহকারী মৌলভী মোহাম্মদ হোসেন, স্বচাষ তালতলা মাদ্রাসার সহসুপার মাওলানা ইলিয়াস আলী, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, মরহুমের ছেলে মাওলানা হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ ও মো. ইলিয়াস।

আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল।

বক্তারা তার সম্পর্কে স্মৃতিচালন করতে গিয়ে বলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সবসময় হালাল রিযিক গ্রহণ, পবিত্র অবস্থায় থাকা, দিনেরাতে প্রচুর নামায আদায় করতেন। তার অসিয়ত ছিল- মাজলুম হও, জালিম হইও না।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস গত ১৯ আগস্ট তার নিজবাড়ীতে ইন্তেকাল করেন। তিনি ২০১৮ সালে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা থেকে অবসরে যান।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম