হোম > শিক্ষা > ক্যাম্পাস

নতুন ভিসিকে প্রত্যাখ্যান, ৬ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সংবাদ সম্মেলনে ৬দফা দাবি তুলে ধরেন এই শিক্ষার্থীরা ।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজধানীর সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনের করে।

এ সময় শিক্ষার্থীরা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ ; ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও ; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ; ঢাবির ভিসি, মানি না মানব না ; সেন্ট্রালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উৎপত্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লাল কার্ড দেখিয়ে । আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অলরেডি ৬ মাসে আমরা ৩ জন ভিসিকে দেখতে পেরেছি। অথচ এই সময় আমাদের দেখার কথা ছিল একাডেমিক মাইগ্রেশন, সেমিস্টার সিস্টেম ও স্কুলিং সিস্টেম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি সরকার যাকে খুশি, যখন খুশি চেঞ্জ করুক; আমাদের তা নিয়ে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের দ্বিধাদ্বন্দ্ব একটাই, সরকার আমাদের কোন অবস্থানকে বিবেচনা করে এই ভিসিকে চেঞ্জ করেছে? আমাদের ৫৪ হাজার শিক্ষার্থীর একাডেমিক মাইগ্রেশন চলমান, কিন্তু কোনো রোডম্যাপ নেই। আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি যে বক্তব্য দিয়েছে , সে বক্তব্যকে এক্সপান্স করতে হবে। আগামী ২ কার্যদিবসের মধ্যে একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। ৫৪ হাজার শিক্ষার্থীর জীবন ঝুলে আছে। ২৪-২৫, ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ডেট আগামী ৪ কার্যদিবসের মধ্যে দিতে হবে। একই সাথে ফর্ম ফিলাপ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।

ঢাকার প্রাণকেন্দ্র এই ৭ টা ক্যাম্পাসের যেকোনো একটিতপ সুবিধাজনক স্থানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করতে হবে । ৭ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বারিধারা, গুলশান বা আগারগাঁও এ তাদের সমস্যা সমাধান করতে যাবে না বলেও উল্লেখ করেন এই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো :

১. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব একাডেমিক কাঠামোর অধীনে একটি সমন্বিত ও আধুনিক স্কুলিং সিস্টেম দ্রুত কার্যকর করতে হবে।

২.নির্দিষ্ট ও কার্যকর একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রণয়ন করে নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিশ্চিত করতে হবে। দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত সেমিস্টার সিস্টেম চালু করতে হবে।

৩.আধুনিক, যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণামুখী নতুন কারিকুলাম

প্রণয়ন করতে হবে এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি ভার্সন চালু করতে হবে।

৪. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একক ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে হবে।

৫.ক্যাম্পাসগুলোতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষায় সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে। পাশাপাশি শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে।

৬.আধুনিক শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সুবিধা: শিক্ষার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি, গবেষণাগার, টিএসসি , সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এমফিল , পিএইচডি-সহ উচ্চশিক্ষার সুযোগ কার্যকর ও সহজলভ্য করতে হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী

পিবিআই কর্মকর্তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রশিক্ষণ শুরু

হঠাৎ জ্বর, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঢাবি শিক্ষার্থীর

‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’

১৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি ক্যাফেটেরিয়া, তাও নিম্নমানের

শাবিপ্রবিতে কমিটি চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

উপাচার্য পুনর্বহালের দাবিতে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জবি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি গঠিত