হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদুল আজহায় ‘মেজবান-ই-ঈদ’ শীর্ষক ভোজন কর্মসূচির আয়োজন ইসলামী ছাত্রশিবির। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসের আশপাশের মেস ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হবে। পাশাপাশি কর্মচারী ও নিরাপত্তাকর্মীদেরও এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতোমধ্যে গুগল ফর্মের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ বছর দুটি গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোজন আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবস্থানরত শিক্ষার্থী এবং যারা কোরবানি দিতে সক্ষম নন, তাদের মাঝে কোরবানির মাংস বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ঈদ মানে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মেলবন্ধন। পরিবার-পরিজন ছেড়ে দূরে ক্যাম্পাসে অবস্থান করেন অনেক শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই আমাদের ‘মেজবান-ই-ঈদ’ আয়োজন।

জেডএম

উন্নয়ন কাজে গতি আসবে কতটা

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’