হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

প্রতিনিধি, জবি

ছবি: অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

‎সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

‎অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সিন্ডিকেট সদস্য।

‎এদিকে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির দায়িত্ব পালন করছেন মোর্শেদ হাসান খান। ৩ অক্টোবর ২০২৪ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।

‎এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তিনি সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‎শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মোর্শেদ হাসান খান আগামী দুই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত