হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ছাত্রদলের নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অধিকার সবার থাকলেও নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা আরো বলেন, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। তাই এমনভাবে ফি নির্ধারণ করা উচিত, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে বঞ্চিত না হন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

সমাবর্তন ফি কমাতে জবি প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির

ফেনী ইউনিভার্সিটির নতুন কমিটিতে আ.লীগ নেতাদের শীর্ষ পদ নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল