হোম > শিক্ষা > পরীক্ষা

প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুন্দর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা হয়েছে। কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মিডিয়া সজাগ থাকলে নকল হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আমি কোথায় থাকি সেটা মুখ্য নয়, কোনো ঘটনা ঘটলে আপনারা নিউজ দিয়ে দিবেন।’

পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রসচিবরা হলেন পরীক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কীভাবে সামাল দেবেন এটা তাদের জানার কথা এবং জানেনও। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।

এমবি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

২৫ লাখ আসনের বিপরীতে পাস ১১ লাখ, শূন্য থাকবে সাড়ে ১৩ লাখ

কারিগরিতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ, দাখিলের ফল কাল

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ