হোম > শিক্ষা > পরীক্ষা

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার দুপুরে রাজধানীর কাজলায় বেফাক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সংস্থাটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

জানা যায়, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন।

ফলাফলে দেখা গেছে, উত্তীর্ণদের মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বেফাকের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ঢাকায় সেরা দিলু রোড মাদ্রাসা

রাজধানীর নিউস্কার্টন দিলু রোডে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসা এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি স্থান দখল করে সারাদেশে দ্বিতীয় এবং ঢাকার মধ্যে প্রথম স্থান লাভ করেছে।

এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি সালাউদ্দীন জানান, আল্লাহর রহমত, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।

শিক্ষার্থীরা বলেছে, নিয়মিত পড়াশোনা ও বিশেষ প্রস্তুতি কার্যক্রম তাদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।

অভিভাবকরাও মাদ্রাসার এই অর্জনে সন্তোষ প্রকাশ করে আশা করেছেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও দেশের শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোর মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখবে।

নেপালি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বাকৃবি

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বগুড়ার নন্দীগ্রামে শিশুকে নৃশংসভাবে হত্যা

হালান্ড-চেরকির জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে দিল ম্যানসিটি

শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি দেয়নি ভারত

গ্রামের বাড়ি হতে পারে আয়ের নতুন উৎস

বাজার সিন্ডিকেট ভাঙতে হলে কেন দরকার ডিজিটাল নজরদারি

শিক্ষক সংকটে সরকারি কলেজ

সুপারিশগুলো কি আলোর মুখ দেখবে

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন