হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর পরীক্ষার পরিবেশ, আসন বিন্যাস এবং দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরীক্ষা পর্যবেক্ষণ শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, “আমরা চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ পাক। আজকের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, আমরা সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।”

তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে।”

পরীক্ষা পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন, উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগমসহ কলেজের শিক্ষক, কর্মকর্তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

বহু আন্দোলন-সংগ্রামেও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি শিক্ষা

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

‘উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার’

বিদেশে পড়তে যাওয়ার আগে যা জানা জরুরি

বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা করছে ইউজিসি

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির ফল কতটা গুরুত্বপূর্ণ