হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বাইরে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) অনুষ্ঠানের নিশ্চয়তা না দিতে পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সোমবার রাত ৮টার দিকে প্রশাসনের সাথে দীর্ঘ বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এই আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি দল ক্ষমতায় আসার আগেই অধিকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দেবে না। এ সময় তারা আইন-আদালতের মারপ্যাচে শাকসু বন্ধ না করার আহ্বান জানান।

শাকসু নির্বাচনের পক্ষে দেশের সব শিক্ষার্থীকে একমত থাকার আহ্বান জানান তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে শিক্ষার্থীরা রাত ৯টার ভেতরে সঠিক সিদ্ধান্ত না দিতে পারলে প্রশাসনের পদত্যাগসহ ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ অচলসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান হাই কমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার প্রধান ৫টি কারণ

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

হিট প্রকল্পের ডিপিপি সংশোধন জুনে শেষ করার নির্দেশ

বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় টিকতে বিডিরেনের সেবার প্রয়োজন

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন