হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

নটর ডেম কলেজে নেই সেই চিরচেনা উৎসব, পাসের হার ৯৮.৮৩%

স্টাফ রিপোর্টার

প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকে উৎসবমুখর পরিবেশ। চিৎকার-চেঁচামেচি, উচ্ছ্বাস, একে অন্যকে জড়িয়ে ধরা, ছবি তোলা আর সেলফিতে ব্যস্ত সময় কাটান শিক্ষার্থীরা।

শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলেও রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে ভালো ফলাফলের পরও দেখা মিলল না সেই চিরচেনা দৃশ্যের। ছিল না কোনো উল্লাস বা আনন্দ উদযাপনের কোলাহল।

শনিবার সরেজমিন কলেজ ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন কলেজের মূল ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দিলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। কৃতকার্য কিংবা একাদশ শ্রেণির গুটিকয়েক শিক্ষার্থী ছাড়া কাউকে চোখে পড়েনি। ফলে ফল প্রকাশকে কেন্দ্র করে প্রতিবছর কলেজ প্রাঙ্গণ যেভাবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে, এবার তার কোনো ছাপ লক্ষ্য করা যায়নি। মূলত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রম ও অফিস কক্ষগুলো বন্ধ ছিল।

ফল ও পরিসংখ্যান:

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও ঐতিহ্য বজায় রেখে ভালো করেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। কলেজটিতে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কিছুটা কমেছে। কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক রবিউল আউয়াল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর নটর ডেম কলেজ থেকে মোট ৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ২১৮ জন এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশ।

তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মোট ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ২২৬ জন। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪৫৪ জন এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার কমেছে ৬ দশমিক ২১ শতাংশ। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

ঢাকা কলেজের এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.৩৮%

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

মেয়াদ শেষ রাকসুর, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল যেভাবে জানা যাবে

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা