হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং তা হতে হবে উৎকর্ষের কেন্দ্র এবং শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।

আজ বুধবার রাজধানীতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে সরকার কাজ করছে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এ ছাড়া বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠলে বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর গুরুত্বারোপ করে ড. এহছানুল হক মিলন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে এ পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

অধ্যক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, পদত্যাগ না করলে ক্লাস-পরীক্ষা বন্ধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিকসের শিক্ষার্থীদের বিক্ষোভ

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ