হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকার সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্তের প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।

এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠিত হলো।

এই সাতটি কলেজই এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাডেমিক হয়রানির অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই বিশ্ববিদ্যালয় তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ

প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পাশাপাশি ‘লার্নিং টয়’ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী

৯৯.০৭ শতাংশ পাস, সাফল্যের ধারায় সামসুল হক খান কলেজ

মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শভভাগ, গড়ে ৯৯ দশমিক ৮৩ ভাগ পাস

নটর ডেম কলেজে নেই সেই চিরচেনা উৎসব, পাসের হার ৯৮.৮৩%

ঢাকা কলেজের এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.৩৮%

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা