হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

রিটকারী ভিপিপ্রার্থী মমিনুরকে শাবিতে অবাঞ্চিত ঘোষণা

শাকসু নির্বাচন

প্রতিনিধি, শাবিপ্রবি

শাকসু নির্বাচনের ভিপিপ্রার্থী মমিনুর রশিদ শুভ। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট করা ভিপিপ্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, শাকসু আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। কিন্তু স্বতন্ত্র ভিপিপ্রার্থী বিশেষ একটি দলের প্ররোচনায় হাইকোর্টে রিট করে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে। তাই আমরা তাকে শাবিপ্রবিতে অবাঞ্ছিত ঘোষণা করছি।

এর আগে সোমবার দুপুরে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালতের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

অবশ্য শাকসু নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে

ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি

ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন ড. ফুয়াদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত

জবিতে দিনভর বিক্ষোভের পর মন্দির ‘উদ্বোধন’ শিক্ষার্থীদের

বামপন্থিদের ধুয়ে দিলেন ঢাবি শিক্ষক মোনামি

জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল