হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খোদার স্বাক্ষরিত এক নোটিশে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের এই নির্দেশনা পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এ জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বোর্ডের শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— খিলগাঁওয়ের ই. হক কলেজ, সবুজবাগের সিটি মডেল কলেজ, এশিয়ান আইডিয়াল কলেজ, ফরিদপুরের কবি জসীমউদ্দীন হাই স্কুল, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল, সৈয়দা সাজেদা চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জের দূর্বাশুর মডেল হাই স্কুল, কিশোরগঞ্জের সিটি কলেজ, লে. কর্নেল (অব.) করিম ভূঁইয়া কলেজ ও আবুল কাশেম কলেজ।

এ ছাড়া মানিকগঞ্জের ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজ; মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল গার্লস কলেজ, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়া কালীকিশোর হাই স্কুল; নারায়ণগঞ্জের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ; রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারীপাড়া হাই স্কুল; শরীয়তপুরের নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং টাঙ্গাইলের আলোয়া হাই স্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, সিমলা পাবলিক হাই স্কুল ও সূর্য তরুণ শিক্ষাঙ্গন।

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের প্রতি এনইউ ভিসির আহ্বান

সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ

প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পাশাপাশি ‘লার্নিং টয়’ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী

৯৯.০৭ শতাংশ পাস, সাফল্যের ধারায় সামসুল হক খান কলেজ

মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শভভাগ, গড়ে ৯৯ দশমিক ৮৩ ভাগ পাস

নটর ডেম কলেজে নেই সেই চিরচেনা উৎসব, পাসের হার ৯৮.৮৩%