হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

স্টাফ রিপোর্টার

৪৯তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে নিয়োগ ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬১৩ কর্মকর্তাকে সংশ্লিষ্ট কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ৩০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ৬১১ জন এবং ৫ অক্টোবরের ৪০ জনসহ মোট ৬৫১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে প্রচলিত বিধি-বিধানের আলোকে চূড়ান্ত সুপারিশ ও নিয়োগ আদেশ প্রদান করা হয়।

তৎপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৭ অক্টোবরের স্মারকমূলে নিয়োগকৃত প্রভাষকরা নায়েম পরিচালিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় গত ১২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদান করেন এবং ওই তারিখে তাদের যোগদানপত্র গৃহীত হয়। যোগদানের তারিখ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তারা ৮ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গ্রহণ করেন। সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সমাপান্তে নিজ নিজ নামের পাশে বর্ণিত সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থলে ন্যূনতম ২ বছর কর্মরত থাকবেন। এ সময়কালে অন্যত্র বদলির আবেদন বিবেচনাযোগ্য হবে না। নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকরা বেতন-ভাতাদি উত্তোলন বা প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রকার জটিলতার সম্মুখীন হলে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।

তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষরা নবযোগদানকৃত প্রভাষকদের কর্মস্থলে যোগদানের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন প্রেরণ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

ছাত্রদলের তিন নেতাকর্মীর ছাত্রত্ব সাময়িক বাতিল

অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনো বহাল তবিয়তে আওয়ামী ঘনিষ্ঠরা

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে