হোম > শিক্ষা > মাধ্যমিক

শিক্ষা ক্যাডার থেকে আইডিয়াল কলেজের অধ্যক্ষ নিয়োগ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং মনিপুর স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডার থেকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বদলি করে নতুন পদে (প্রেষণে) পদায়ন করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মাউশিতে ওএসডি থাকা নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে (২২১১৪) এনসিটিবির বিশেষজ্ঞ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে (৩৬৯০) এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ এবং মাউশিতে ওএসডি থাকা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদকে (১৭০৯৩) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

এসব কর্মকর্তা আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ দুপুরে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

মাউশির আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল বিদ্যমান প্রধান শিক্ষক ব্যতীত বাকি ৫টি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান হিসেবে স্ব-বেতনে প্রেষণে পদায়ন করা হলো।

তারা হলেন মাউশির ওএসডিতে থাকা হাজারীবাগ সরকারি কলেজে সংযুক্ত বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম (১৭৫৪১) মনিপুর ৬০ ফিট রোডের মূল বালক ক্যাম্পাসের শাখা প্রধান, মাউশির ওএসডিতে থাকা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম (১৪০৪৩) রূপনগর কলেজ ক্যাম্পাসের শাখা প্রধান, মাউশির ওএসডিতে থাকা টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন (১৭৩৯৬) রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসের শাখা প্রধান, মাউশির ওএসডিতে থাকা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসান (১৭০৬৭) ইব্রাহিমপুর ব্রাঞ্চ-২ ক্যাম্পাসের শাখা প্রধান এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নূর-এ-আলম (২২৭৮৬) শেওড়াপাড়া ব্রাঞ্চ-৩ ক্যাম্পাসের শাখা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ওই শাখার শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

এসব কর্মকর্তা আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ দুপুরে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। তারা আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

অভিভাবক ফোরামের অভিনন্দন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রেষণে নবনিযুক্ত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। তিনি নবনিযুক্ত অধ্যক্ষের সফলতা কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁর নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে এবং শিক্ষকদের মধ্যে সব ধরনের দলাদলি বন্ধ হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।

এছাড়া তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও প্রেষণে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

এআরবি

চার কারণে এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যাপক অনুপস্থিতি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

পরীক্ষকদের খাতা নিতে অনীহা, ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা

এসএসসির ষষ্ঠদিনের পরীক্ষায় অনুপস্থিতি ৩৫ হাজার

শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

প্রশ্ন ফাঁসের ঘটনা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে

মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু