হোম > শিক্ষা > লেখাপড়া

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

স্টাফ রিপোর্টার

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে দেশজুড়ে সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত গত ১৯ নভেম্বরের এ-সংক্রান্ত একটি চিঠি রোববার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিটিবি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কাজ বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার।

নির্দেশনায় আরও বলা হয়, এই জাতীয় দায়িত্ব সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার স্বার্থেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড ও অনুশীলনমূলক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। এনসিটিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব প্রেসের মালিক ও স্বত্বাধিকারীদের এই সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

দ্বীন শিক্ষার মানোন্নয়ন ও কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সম্মেলন

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জরুরি: ইউজিসি সদস্য

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

বেফাকের সিলেবাসে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস