হোম > শিক্ষা > লেখাপড়া

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তর এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠককালে গুগলের কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির বহুমুখী ব্যবহারকে আরো বিস্তৃত করতে গুগলের চলমান বৈশ্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহারে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা ও রোডম্যাপ গুগলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এএস

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

দ্বীন শিক্ষার মানোন্নয়ন ও কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সম্মেলন

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জরুরি: ইউজিসি সদস্য

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

বেফাকের সিলেবাসে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

শুধু পড়া নয়, নিজের প্রস্তুতিও যাচাই করবে শিক্ষার্থীরা

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু