তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের জটিল সমীকরণ নিয়ে গবেষণার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই রয়েছে। তবে গবেষণার উপযুক্ত পরিবেশ, আন্তর্জাতিক মেন্টরশিপ ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকের সেই স্বপ্ন বাস্তবায়নের পথ কঠিন হয়ে পড়ে। এই সীমাবদ্ধতা দূর করে দেশের তরুণ মেধাবীদের বৈশ্বিক গবেষণার সঙ্গে যুক্ত করতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে আইসিটিপি-পিডব্লিউএফ : ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) এবং ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ার্সের (পিডব্লিউএফ) যৌথ উদ্যোগে পরিচালিত এই ইন্টার্নশিপের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুত করে তোলা।
ইন্টার্নশিপের মেয়াদ ও কার্যক্রম
সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই ইন্টার্নশিপ আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে বিভিন্ন স্বল্পমেয়াদি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
প্রকল্পগুলোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাঠ্যবইভিত্তিক জ্ঞান থেকে বের করে আধুনিক গবেষণার বিভিন্ন ধারা ও পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং গবেষণার ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এবারের ইন্টার্নশিপে চারটি প্রধান গবেষণা ট্র্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে—
বিশেষ করে হাই এনার্জি ফিজিকস ট্র্যাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, কনফরমাল ফিল্ড থিওরি এবং অ্যালজেব্রিক কম্বিনেটোরিকসের মতো উচ্চতর তাত্ত্বিক বিষয়ে গবেষণার সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন :
physicsforbangladesh.org/internships/2026-online-summer-internship