হোম > শিক্ষা > লেখাপড়া

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

স্টাফ রিপোর্টার

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বালানি সংকট মোকাবিলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস।

শিক্ষকেরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে।

শিক্ষকেরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়া সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইন এবং শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এর লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।

তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।

অনলাইন-অফলাইনে ক্লাস শুরু শনিবার

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিল দাবিসহ বিকল্প ৪ প্রস্তাব

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে যা করতে হবে

চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত : আবেগ নয়, যুক্তির ভিত্তিতে

মাছ কীভাবে অক্সিজেন নেয়

সুইডেনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা কেন প্রয়োজন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য