হোম > শিক্ষা > লেখাপড়া

চতুর্থ দিনে সর্বোচ্চ ৪৯ পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিতি ৩২৩৯২

এসএসসি ও সমমান পরীক্ষা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা আগের তিন পরীক্ষার চেয়ে আরও বেড়েছে। মঙ্গলবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি ৭ জন।

এদিকে এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৩৯২ জন। আগের পরীক্ষায় এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৫৪ জন।

মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্ত:শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ঢাকা বোর্ডে ৭ জন, যশোর বোর্ডে ২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, সিলেট বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোন শিক্ষক বহিষ্কৃত হননি।

এর আগে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে, দ্বিতীয় দিনে ১৯ জন, তৃতীয় দিনে ৩৯ জন এবং সর্বশেষ চতুর্থ দিনে এটি সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছেছে।

অন্যদিকে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের ১২ লাখ ১০ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছিল ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন। অনুপস্থিতির সংখ্যা ১৬ হাজার ১৮৪ জন।

মাদ্রাসা বোর্ডে দুইলাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় দুই লাখ ৪০ হাজার ৭৩২জন। অনুপস্থিতির সংখ্যা ১৩ হাজার ১৪৪ জন। আর কারিগরি বোর্ডে এক লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় এক লাখ ১১ হাজার ২৮৭ জন। এই বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ৬৪ জন।

এক শিফট স্কুলের চেয়ে দুই শিফট প্রাথমিক বিদ্যালয় শ্রেয়

সাংবাদিকতায় পড়তে চাইলে...

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

অনলাইন-অফলাইনে ক্লাস শুরু শনিবার

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিল দাবিসহ বিকল্প ৪ প্রস্তাব

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে যা করতে হবে

চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত : আবেগ নয়, যুক্তির ভিত্তিতে

মাছ কীভাবে অক্সিজেন নেয়