শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে স্পেনের মাদ্রিদ মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততার রাজনীতি ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। মঙ্গলবার রাতে মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তরারা বলেন, অল্প দিনের দেশ পরিচালনায় শহীদ জিয়াউর রহমান দেখিয়ে গেছেন কিভাবে সততা ও দেশপ্রেমের রাজনীতি করতে হয়। শেখ মুজিবুর রহমানের সময়ে খেতাব পাওয়া তলাবিহীন ঝুড়ির দেশকে শহীদ জিয়াউর রহমান সততার রাজনীতি ও সুশাসন দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। মাত্র ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে তিনি ইতোমধে রাষ্ট্রনায়ক হিসাবে অমর হয়ে আছেন।
সংগঠনের সভাপতি সোহেল আহমেদ সামছুর সভাপতিত্বে ও সম্পাদক কাজী জসিমের পরিচালনার প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন۔সাংগঠনিক۔۔ সম্পাদক পারভেজ আহমেদ,বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা সৈয়দ নাসিম,আব্দুল আউয়াল ,শহিদুল ইসলাম ,দ্বীন মোহাম্মদ ,শাফিন মজুমদার ,মানিক ব্যাপারী ,আব্দুল মজিদ সুজন ,মোহাম্মদ সাঈদ ,মিনহাজ আহমেদ প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন,হাফিজ আব্দুল্লাহ আল জিহাদ । পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় ।
প্রধান অতিথি জামাল উদ্দিন মনির বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। সামনের সারিতে থেকে যুদ্ধ করেছেন দেশ স্বাধীনের জন্য। অপর দিকে তখন আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নিয়ে আরাম আয়েশে ছিলেন। তিনি বলেন, স্বাধীনতার পর আবারো যখন দেশ একটি সঙ্কটে পড়েছিল তখন জনগণের পক্ষ থেকে ডাক এসেছিল জিয়াউর রহমানের প্রতি। জনগণই জিয়াউর রহমানকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং শহীদ জিয়াউর রহমান বেঁচে থাকবে যতদিন পৃথিবী থাকবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। শহীদ জিয়াউর রহমান জন্ম হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের অপশাসনে তৈরি হওয়া সঙ্কট কাটিয়ে সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথ দেখানোর জন্য। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতেগড়া বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের সকল নেতাকর্মী শহীদ জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের রাজনীতিতে বিশ্বাস করে।