হোম > প্রবাস

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

আমার দেশ অনলাইন

সৌদি প্রবাসী মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়ালচাপায় মোহাম্মদ ইউসুফ (২৪) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার একটি নবনির্মিত ভবনে কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ স্থানীয় এক সৌদি নাগরিকের নবনির্মিত বাড়িতে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙছিলেন। এ সময় হঠাৎ পুরো দেয়ালটি তার ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ইউসুফের লাশ দাম্মাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ফেসবুকে স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে

পোর্তোতে লিগ শিরোপা উদ্‌যাপনে বর্ণাঢ্য ফুটবল উৎসব

বাংলাদেশ থেকে চার খাতে কর্মী নেবে কাতার

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান