হোম > প্রবাস

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস

‘কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আগামীতে নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না’

প্যারিসে ‘নথিতে রক্তগন্ধ’ বইয়ের মোড়ক উন্মোচনে বক্তারা

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে স্মারকগ্রন্থ ‘নথিতে রক্তগন্ধ’এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্যারিসের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্যর্থ হলে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।পরবর্তীতে বাজানো হয় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত। জুলাই গনঅভ্যুত্থানের শহীদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা ।পরে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র।

ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং কবি সুহেল আহমদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহ যুবায়েরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবচেয়ে বড় অবদান রেখেছে। আগামী দিনের গণতন্ত্রও তাদের হাতেই নিরাপদ থাকবে।

গ্রন্থটির উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন।

প্রধান বক্তা হিসাবে বিএনপির সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির রহমান শাহিন বলেন, জুলাই আন্দোলন দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফসল। এর লক্ষ্য ছিল একক ব্যক্তির ফ্যাসিবাদী শাসনের অবসান ও ভারতীয় হেজিমনির মূলোৎপাটনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমদ বলেন, আগামীতে রাজপথের চেয়ে সাইবার যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি না হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারও তার মেয়াদ পূর্ন করতে পারবে না।

নাগরিক সমাজের পক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের শক্তিগুলো একসঙ্গে কাজ না করলে বাংলাদেশে বিদেশি আধিপত্য প্রতিহত করা সম্ভব নয়।

সাবেক সেনা কর্মকর্তা ও অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান বলেন, চব্বিশের বিপ্লব ও ৭ নভেম্বরের বিপ্লবের চেতনা এক সূত্রে গাঁথা, উভয়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।

এছাড়াও বক্তব্য রাখেন যুবদল নেতা দেলওয়ার হোসেন শাহীনসহ প্রবাসী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, মাহবুবুল হক রাঙা, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বিএনপি নেতা রেজাউল করিম রেজা, আইসা পরিচালক উবায়দুল্লাহ কয়েস, আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল ইটালির আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন ও সদস্য সচিব নুর হোসেন জমিরসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইটালী শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ