হোম > প্রবাস

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের উপন্যাস ‘ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট

লেখক ও একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য উপন্যাস ‘ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা অনুষ্টান।

ফুলকুমারীতে কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরী করেছেন তিনি। বইটি ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস এমাজনে দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়েছে। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস।

পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের একটি অংশ শ্রোতাদের সামনে পড়েন। ওই সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। যে ঘটনা ফুলকুমারীতেও স্থান পেয়েছে।

পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং পিনাকী ভট্টাচার্যের সহধর্মিণী আনজুমান আরা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যারিস ইনস্টিউট ফর ক্রিটিক্যাল থিংকিং (পিক্ট) এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের। সাংবাদিক মাহবুব হোসাইন এবং মানুচেহের শাফির যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আলী চৌধুরী।

এছাড়া ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মান্নান আজাদ, টি এম রেজা, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, খান আনোয়ার হোসেন, মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মোমিন আনসারী, ওয়াদুদ তানভীর, শাহজাহান আহমেদ প্রমুখ।

দুই’শ ডলার ও একটি ব্যাকপ্যাক থেকে স্টেট সিনেটর, এমডি মাসুদুর রহমানের উত্থানের গল্প

সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

মালদ্বীপ প্রবাসীদের জন্য এবার যে নতুন উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে কাজী নজরুল ইসলাম

ইইউর নতুন অভিবাসন আইনে কী আছে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন সম্মাননা