হোম > প্রবাস

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি পেলেন বাংলাদেশি নুর

প্রবাস ডেস্ক

আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সেপ্টেম্বর মাসের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি ৬৬ কোটি ২৯ লাখ ২ হাজা ১৩০ টাকার বেশি) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নুর নবী সরদার।

শুক্রবার (৩ অক্টোবর) এই র‌্যাফেল ড্রয়ের নতুন কোটিপতির নাম ঘোষণা করা হয়েছে।

সেপ্টেম্বর মাসের প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার।

ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। কিন্তু হঠাৎ একটি ফোন কলেই যেন বদলে তার জীবনের গল্প।

পেশায় ট্যাক্সিচালক হারুন সর্দার আমিরাতের বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন। বাংলাদেশি প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকার বেশি। ফোনে লটারিতে প্রথম পুরস্কার জয়ের খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

প্রবাসে বৈশাখের রঙিন উৎসব

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শে গড়ে তোলার আহ্বান

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার