হোম > প্রবাস

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন “সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্ট”-এর নতুন এক বছর মেয়াদি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক ভার্চুয়াল গ্রুপ কনফারেন্স অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন এ পরিচালনা কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনটিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত কমিটিতে শাহবির আহমেদ সাব্বিরকে চেয়ারম্যান, সৈয়দ রিয়াদ আহমদকে সেক্রেটারি এবং মাহিনুর কোরেশীকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আব্দুল আউয়াল লালা (বার্মিংহাম), ফখরুল ইসলাম (সাউথশিল্ডস), মো. হোসেন আহমদ (লুটন), সৈয়দ আবু সাজল (রচডেল), আবু তারেক (সান্ডারল্যান্ড), মো. রাসেল (সান্ডারল্যান্ড), সৈয়দ নায়েব (সান্ডারল্যান্ড), সৈয়দ সাকির (লন্ডন), সৈয়দ মুছাদ্দিক (নিউক্যাসল), সৈয়দ রাকিব আলি (নিউক্যাসল), সৈয়দ জাবের (লিডস), সৈয়দ হাফিজুর (লন্ডন), সৈয়দ কাওছার (কার্ডিফ), সৈয়দ সাকাল (সান্ডারল্যান্ড), সৈয়দ জাকির (লিডস), সৈয়দ তামিম আদনান (হার্টলিপুল), সৈয়দ আদিল হক এবং সৈয়দ রজু মিয়া।

সভায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই সংগঠনটির যাত্রা শুরু। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

তারা আরও বলেন, ভবিষ্যতে শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুব উন্নয়ন এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে। সংগঠনের পক্ষ থেকে সকল দাতা, শুভানুধ্যায়ী ও প্রবাসী কমিউনিটির সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নবগঠিত পরিচালনা কমিটির সফলতা, ঐক্য ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টির উদ্যোগ

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার