হোম > প্রবাস

নরসিংদী কমিউনিটি ইন ফ্রান্স প্রবাসীদের সমুদ্র ভ্রমণ উৎসব পালিত

প্রবাস ডেস্ক

‎নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স বাংলাদেশ প্রবাসীদের সমুদ্র ভ্রমণ উৎসব পালিত হয়েছে। গত রোববার প্যারিসের বীচরোবিল সমুদ্র এলাকায় সমুদ্র ভ্রমণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

‎নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স শাখার বাৎসরিক সমুদ্র ভ্রমণ ছিল একটি রৌদ্রোজ্জ্বল, প্রাণবন্ত দিনে পরিবেষ্টিত। আনন্দ, আড্ডা, খেলাধুলা, আর সুস্বাদু খাবারে ছিল ভরপুর। মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা আর মজার মজার গেমস—সবকিছুতেই ছিল উচ্ছ্বাস আর প্রাণ।

সমুদ্রের পাড়ে হাসি-আনন্দে ভরা অসংখ্য মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে, যা হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় ফ্রান্সের বুকে ছোট্ট আরেকটি বাংলাদেশ ।

‎‎নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ফ্রান্স শাখার সভাপতি আজম খান , সহ-সভাপতি মাসুদ হায়দার, সাধারণ সম্পাদক সজিব সুদ্রধর রগু, যুগ্ম  সম্পাদক সেলিম,  যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল সহ কমিটির আরও অনেকে।

নানা বয়সের সদস্যরা—শিশু থেকে শুরু করে প্রবীণরাও! উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের

‎পৃষ্ঠপোষক, ঢাকা বিমানবন্দর এর সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ও জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

আইজিপির মনে বসবাস করেন খুনি হাসিনা

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক কমিউনিটি ডিনার

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়া

রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪

কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার

বাংলাদেশি বিজ্ঞানীর গবেষণার প্রশংসায় বিল গেটস