হোম > প্রবাস

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর

আতিকুর রহমান নগরী

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তার (স্পন্সর) অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সহজেই সৌদি আরবে প্রবেশ ও বের হওয়ার স্বাধীনতা পাবেন।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির বিতর্কিত ‘কাফালা’ স্পনসরশিপ সিস্টেমের এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গত রোববার (১৯ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

কী পরিবর্তন হলো?

পুরোনো নিয়ম : ১৯৫০-এর দশকে শুরু হওয়া ‘কাফালা’ ব্যবস্থায় কর্মীরা তাদের নিয়োগকর্তার সঙ্গে কার্যত আবদ্ধ থাকতেন। নিয়োগকর্তার অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন, এমনকি দেশে প্রবেশ বা বাইরে যাওয়াও সম্ভব ছিল না।

নতুন নিয়ম : মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন শর্ত অনুযায়ী, এখন প্রবাসী কর্মীরা চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আগের নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই অন্য চাকরিতে যেতে পারবেন। নিয়োগকর্তাকে শুধু অনলাইনে জানানোর পর পূর্বানুমতি ছাড়াই সৌদি আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন। চুক্তি শেষ হলেই নিয়োগকর্তার সম্মতি ছাড়াই ‘চূড়ান্ত প্রস্থান’ করতে পারবেন।

উদ্দেশ্য কী?

সৌদি আরবের মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আবুথুনাইন গত নভেম্বরে জানিয়েছিলেন, এই পরিবর্তনের লক্ষ্য হলো সৌদি শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করে তোলা। তিনি বলেন, এর মাধ্যমে তারা বেসরকারি খাতে সব বিদেশি কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করতে চান।

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু