হোম > প্রবাস

ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বইমেলায় প্রাণবন্ত উপস্থিতি বাংলাদেশের

আতিকুর রহমান নগরী

জার্মানির ফ্রাঙ্কফুট শহরে আরম্ভ হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা। মেলায় বাংলাদেশ প‍্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।

এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পরামর্শদাতা অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিসেস আফসানা বেগম উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কারপ্রাপ্ত বক্তা ও লেখক ড. রবিন গ্যাদারস, ইউক্রেনের উদীয়মান লেখক মারিয়া মানকো এবং যুক্তরাজ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশকরা। অনেকেই বাংলাদেশে তাদের বই বাংলা ভাষায় প্রকাশ করতে আগ্রহী।

অনুষ্ঠানের পর মার্কিন প্রকাশনা সংস্থা মারিয়াম ওয়েবস্টার, চীনা প্রকাশনা সংস্থা বেইজিং লেশাংহুয়াক্সিং আন্তর্জাতিক সংস্কৃতি উন্নয়ন সংস্থা লিমিটেডের সাথে তাদের বই/প্রকাশনার বাংলায় অনুবাদ এবং বাংলাদেশে বই বিতরণের বিষয়ে আশাব্যঞ্জক বৈঠক অনুষ্ঠিত হয়।এ ছাড়া তারা অদূর ভবিষ্যতে তাদের বইসমূহ বাংলাদেশে মুদ্রণে আশা প্রকাশ করেন ।

বাংলাদেশ প‍্যাভিলয়নে আগত অতিথিবৃন্দকে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় ।

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু